সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে চুরির সময় এক গৃহবধূর চরম সাহসিকতার পরিচয় মিলেছে। চোরের আক্রমণ প্রতিহত করতে গিয়ে তার হাতের একটি আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে ফেলেছেন ওই গৃহবধূ। তবে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোর।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডহসংকর এলাকায় সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফা ওরফে নুরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। সাহসিকতার পরিচয় দেওয়া গৃহবধূর নাম ঝুমুর বেগম। তিনি ওই প্রবাসীর স্ত্রী।

পুলিশ ও গৃহবধূ ঝুমুর বেগম সূত্রে জানা যায়:
ঘটনার রাতে শাশুড়ি ও দুই সন্তানসহ ঘরে অবস্থান করছিলেন ঝুমুর বেগম। শাশুড়ি দুই সন্তানকে নিয়ে সামনের কক্ষে এবং ঝুমুর বেগম পেছনের কক্ষে একা ঘুমাচ্ছিলেন।
রাত আনুমানিক পৌনে ৩টার দিকে বিছানার পাশে হঠাৎ চোরের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করার চেষ্টা করেন। এ সময় চোর তার মুখ চেপে ধরে।
ধস্তাধস্তি: ধস্তাধস্তির একপর্যায়ে চোরের হাতের একটি আঙুল ঝুমুর বেগমের মুখে ঢুকে গেলে তিনি তা সজোরে কামড়ে ধরেন। আঙুল ছাড়াতে চোর তার অপর হাত দিয়ে গৃহবধূর মুখমণ্ডলে সজোরে আঘাত করে।
টানাটানির একপর্যায়ে আঙুলের একটি অংশ ছিঁড়ে যায় এবং চোর রক্তাক্ত জখম হয়।
গৃহবধূকে হুমকি দিয়ে পালিয়ে যায় ওই চোর। যাওয়ার সময় পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায় সে। পরে ঝুমুরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন।
খবর পেয়ে বুধবার দুপুরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬