সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে জেলা জুড়ে আলোচনা শুরু হয়েছে। স্যোসাল মিডিয়ার একটি ভিডিও তে দেখা যায় বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেয় ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জেলা প্রশাসকের নির্দেশে স্কুল কতৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।























