ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
- আপডেট সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি শহরের বান্দাঘাট এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো ঝালকাঠি শহরের এসপি অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা মালেক খানের ছেলে তানভীর খান (২৪) এবং গোরস্থান রোড এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে মো. হুমায়ুন কবির (২৮)। তানভীর খান বাসন্ডা কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরের লঞ্চঘাটের বেড়িবাঁধ এলাকা থেকে ৩০ পিস ইয়াবা নিয়ে ওই দুই যুবক একটি রিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বান্দাঘাট এলাকায় অবস্থান নেন পুলিশের এসআই পারভেজ, এসআই রিয়াজ ও এএসআই বাপ্পি।
পরে ওই দুই যুবককে বহনকারী রিকশাটি বান্দাঘাট এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সদর থানায় মাদক মামলা দায়ের করেছেন পুলিশ।



















