সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাবুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১ কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি দামুড়হুদায় দু’পরিবারের মারামারিতে আহত ফরিদের হাসপাতালে মৃত্যু

বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের মাধবপাশা ইউনিয়নে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১১ জানুয়ারি) সকালে ব্যারিস্টার ফুয়াদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করেন। পরে বাবুগঞ্জ–মুলাদী আসনের সমন্বয়কারী জিএম রাব্বি জানান, ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি ও মনোবল ভাঙার উদ্দেশ্যে বিএনপির লোকজন মাধবপাশা ইউনিয়নে ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে।

তিনি দাবি করেন, নির্বাচন ঘনিয়ে আসায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে, যাতে কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাধবপাশা ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ।

আপডেট সময় : ০১:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬