দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার
দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ৭ আসামী গ্রেফতার হয়েছে।
দামুড়হুদা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে ৩ পিস ইয়াবাসহ হেমায়েতপুর গ্রামের মোঃ দাউদ শেখের ছেলে মোঃ আকরাম শেখ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এসময় দামুড়হুদা থানার দশমী গ্রামের আঃ লতিফের ছেলে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মনিরুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করে। এছাড়া একই অভিযানে বিভিন্ন মামলায় সিআর ওয়ারেন্টভুক্ত আরও ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সুবলপুর গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৫)পীরপুরকুল্লাহ (খালপাড়া) গ্রামের মোঃ সবদুল ও মোছাঃ সখি সোনা খাতুনের ছেলে মোঃ শাহীন আলম (২১)পীরপুরকুল্লাহ গ্রামের মোঃ ফরিদুল ইসলামের ছেলে মোঃ তেলা (২৬)
কালিয়া বকরী গ্রামের মোঃ শরীফ মিয়ার ছেলে মোঃ আরিফুল ইসলাম ও
মজলিসপুর গ্রামের মৃত মাদার মল্লিকের ছেলে সেন্টু (৫৫)।
দামুড়হুদা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
























