আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে পুলিশ ফেসবুকে আপত্তিকর রাজনৈতিক পোস্ট দেয়ায় এক নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে
যুবলীহ নেতা চাষি স্বপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর দুপুরে তাঁকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, কুলপালা গ্রামের চাষি স্বপন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিয়মিত পোস্ট ও মন্তব্য করে আসছিলেন। এ ছাড়া তিনি বর্তমান সরকার ও বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মতামত প্রকাশ করতেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহমুদ হাসান রনি

























