নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত
নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
filter: 109; fileterIntensity: 0.89; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.10.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদ্যাপিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরে আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং পুরস্কার বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন ও ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল আমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশগঠনের কাজে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ কার্যক্রম তরুণদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।














