সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের উচ্ছ্বাস, ঐতিহ্য ফেরাতে মাঠে ৮ দল

শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শুধু শিক্ষিত হলেই হবে না, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার উদ্দেশ্য কেবল একটি সার্টিফিকেট অর্জন নয়, বরং শিক্ষার মাধ্যমে কতটা দক্ষতা অর্জন করা গেল, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক করার বিষয়ে সরকার কাজ করছে, যাতে শিক্ষাজীবন শেষে কাউকে বেকার বসে থাকতে না হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জ্ঞান অর্জনের পরিধি বাড়াতে হবে। শুধু পাঠ্যবই পড়লেই জ্ঞান অর্জন সম্পূর্ণ হয় না। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে এবং পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে হবে। জ্ঞান অর্জনের জন্য চিন্তার জগৎকে প্রসারিত করতে হবে। সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশও জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদককে না বলতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি বলেন, বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং নানা রোগের বিস্তার ঘটছে। এ অবস্থা পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজেদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন ঝালকাঠি গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বড়দের শ্রদ্ধা ও শিক্ষকদের সম্মান করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, ভালো মানুষ হতে হবে। নিজেদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই দেশের মানুষের উন্নয়ন ও শিক্ষা নিয়ে ভাবছেন। শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।
কলেজের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, কলেজের জন্য একটি স্কুলবাসের ব্যবস্থা করার চেষ্টা করবেন। পাশাপাশি ইনডোর গেমসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আমাদের বয়সে পৌঁছানোর আগেই অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করি। তোমাদের হাত ধরেই ঝালকাঠি আরও সাফল্য অর্জন করবে। তোমাদের মেধা, জ্ঞান ও কর্মের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) স্নেহলতা রায়।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬