সংবাদ শিরোনাম ::
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত

নলছিটিতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নিজ বসতঘরের আড়ার সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে তাপসী রানী চক্রবর্ত্তী (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাপসী রানী চক্রবর্ত্তী ওই এলাকার নিতাই চক্রবর্ত্তীর স্ত্রী।

স্থানীয় লোকজন জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী নিতাই চক্রবর্ত্তী গলার ফাঁস খুলে নিচে নামায়। এ সময় নিতাই চক্রবর্ত্তীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানায়, নিহত গৃহবধু যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে তার নিচে একটি ঘুমানোর খাট ছিল। খাট থেকে আড়ার উচ্চতা কম হওয়ায় এ মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে মনে হচ্ছে।

নলছিটি থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯