ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন
ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন
- আপডেট সময় : ০১:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টের
আজকের ক্রাইম নিউজ,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার(২৯ অক্টোবর) ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বামুটিয়া গ্রামের রিপন মিয়ার বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান উল্লাহ বলেন,
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























