চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক
- আপডেট সময় : ০১:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের অভিযোগে বিদ্যালয়টির অফিস সহায়ক মো. শাহজামালের ব্যক্তিগত কম্পিউটার পরীক্ষা করে প্রাক্তন প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে নিয়োগ, শিক্ষার্থী ভর্তি এবং শিফট পরিবর্তনসংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠে এসেছে।চূড়ান্ত তদন্ত শেষ হওয়ার আগেই এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে তাঁকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
বিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তের মধ্যেই নতুন এসব অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে প্রশাসন ও শিক্ষাসংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে বিতর্কের পাশাপাশি নিয়োগ ও ভর্তি কার্যক্রমেও অনিয়মের অভিযোগ ওঠায় বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ ২৬ অক্টোবর চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির তদন্ত চলমান রয়েছে।

























