সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ে পদকজয়ী চার শিক্ষার্থী ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৪৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা তানজিন। বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কাব শাপলা অ্যাওয়ার্ড, উপস্থিত বক্তৃতা ও ব্যাডমিন্টনে কৃতিত্বের জন্য চার শিক্ষার্থী জাতীয় পর্যায়ে পদক অর্জন করে। এ ছাড়া ২০১৯, ২০২২ ও ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৪৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, শিক্ষার্থীদের জীবনে তিনটি বিষয় মনে রাখা প্রয়োজন—ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ এবং নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হয়। ভালো ও মন্দ কাজের পার্থক্য বুঝে চলতে পারলে শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারবে।

প্রধান অতিথি ইউএনও রুবিনা তানজিন বলেন, শিশুদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা ও আসক্তি বাড়ছে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে ভালো ও মন্দ—দুই ধরনের বিষয়ই দেখা যায়। কিন্তু শিশুরা সব সময় এ দুটির পার্থক্য বুঝতে পারে না। তাই শিশুদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বেগম এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

এ সময় অভিভাবক, সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৬:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬