সংবাদ শিরোনাম ::
রডের বদলে বাঁশের কঞ্চি: ভেঙ্গে দিয়েছে প্রাশাসন ​ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ, চান নিরাপদ কর্ম পরিবেশ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে উধাও ব্যাংক ক্যাশিয়ার ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস বাবুগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গা পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষণা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে উধাও ব্যাংক ক্যাশিয়ার

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ০৫:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা এজেন্ট আউটলেটের ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। অভিযোগ রয়েছে, শুধু গ্রাহকদের অর্থই নয়, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন ওই ক্যাশিয়ার।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, রিয়াদুল ইসলাম ইউসুফ গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা দেখাতেন না। গ্রাহকদের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে তিনি সার্ভার সমস্যার অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যেতেন। পরে এজেন্ট ও গ্রাহকদের সন্দেহ হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে উধাও ব্যাংক ক্যাশিয়ার

আপডেট সময় : ০৫:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬