সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

মসজিদের কাজেও পার্সেন্টেজ দিতেহয় অফিস সহকারীকে।

মসজিদের কাজেও পার্সেন্টেজ দিতেহয় অফিস সহকারীকে

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ১২:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্যের সুপারিশ মোতাবেক TR এর বরাদ্দ থেকে উপজেলার পশ্চিম হাজীপুর জামে মসজিদে ৩ লক্ষ টাকা মসজিদের নির্মানকাজে ব্যায়ের জন্য অনুদান প্রদান করা হয়। উক্ত অনুদানের টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (PIO) কার্যালয় থেকে ছাড় দেয়াকালে স্ট্যাম্প খরচ ও হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় খরচ অজুহাতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. হাফিজুর রহমান ৩,৫০০/- উক্ত মসজিদের উন্নয়ন কাজের সিপিসি’র সভাপতি মোস্তফা জামান সুজন এর কাছ থেকে আদায় করে। এর পরে গত ২১/০৭/২০২৬ তারিখ অফিস সহকারী মো. হাফিজুর রহমান মোবাইল ফোনে পুনরায় ৩ লক্ষ টাকার ১০% টাকা অফিস খরচ, অডিট খরচ, ভ্যাট, আইটি (মূলত TR এর বরাদ্দকৃত টাকা সম্পূর্ন ভ্যাট, আইটি মুক্ত) বাবদ অফিসে এসে জমা দিতে হবে মর্মে জরুরি তলব করে। তৎক্ষনাৎ উক্ত পার্সেন্টেজের টাকা দাবী করার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলমকে মোবাইল ফোনে অবগত ও নালিশ করা হলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি এড়িয়ে যান। উল্লেখ্য যে, উপজেলার সকল উন্নয়ন বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিভিন্ন হারে উৎকোচ বা কমিশন আদায় করার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পরার কারণে স্থানীয় সাধারণ জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মসজিদের কাজেও পার্সেন্টেজ দিতেহয় অফিস সহকারীকে।

মসজিদের কাজেও পার্সেন্টেজ দিতেহয় অফিস সহকারীকে

আপডেট সময় : ১২:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬