সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নলছিটিতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নিজ বসতঘরের আড়ার সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে তাপসী রানী চক্রবর্ত্তী (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাপসী রানী চক্রবর্ত্তী ওই এলাকার নিতাই চক্রবর্ত্তীর স্ত্রী।

স্থানীয় লোকজন জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী নিতাই চক্রবর্ত্তী গলার ফাঁস খুলে নিচে নামায়। এ সময় নিতাই চক্রবর্ত্তীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানায়, নিহত গৃহবধু যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে তার নিচে একটি ঘুমানোর খাট ছিল। খাট থেকে আড়ার উচ্চতা কম হওয়ায় এ মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে মনে হচ্ছে।

নলছিটি থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯