১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল শুরু হয় । শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু সহ জেলা, উপজেলা, শহর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষের পক্ষে আমরা একত্রে কাজ করবো।
আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসবেন আমরা প্রিয় নেতাকে দেখার জন্য ঢাকা যাবো।