সংবাদ শিরোনাম ::
সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা সন্ধ্যা নদীতে বৈঠার তালে ছুটছে নৌকা, তীরে হাজারো দর্শকের উল্লাস ধানসিড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঝন্টুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা দামুড়হুদায় গলায় ভাত বেঁধে বৃদ্ধের মৃত্যু গলাচিপায় গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক সাবেক ইউপি সদস্য বাস থামিয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা, ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি ভান্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও

সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর ০১-এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৭৫ কিমি দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিমি দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৯৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত

সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত

আপডেট সময় : ০২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬