সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ

বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নিজের অফিসে মধ্যমনি হয়ে বসে আছেন এক নেতা। তাকে ঘিরে আছেন প্রায় ত্রিশ জন যুবক। নেতার সামনে এক হাজার টাকা ও পাঁচশ টাকার অনেকগুলো বান্ডেল। আছে অন্যান্য অঙ্কের নোটও। বান্ডেল খুলে নেতা সেখান থেকে টাকা তুলে দিচ্ছেন সামনে থাকা যুবকদের হাতে। এমনই একটি দৃশ্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

গতকাল শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজের ফেসবুকে পেইজে এমন একটি ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লিখেন- সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক। চাঞ্চল্যকর ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তোলপাড়।

২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত মাসুদ প্রত্যেকের হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন। তাকে টাকা গুনতে সাহায্য করতেও দেখা যাচ্ছে একজনকে। একজন ছাত্রনেতার এই টাকার উৎস কী, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ একে ’চাঁদাবাজির অর্থ’ হিসেবে আখ্যা দিচ্ছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, ’আট মাস ধরে ক্ষমতার সর্বোচ্চ সুবিধাভোগ করলেই এভাবে কর্মীদের মধ্যে বান্ডেল বান্ডেল টাকা বিতরণ করা যায়?’

যদিও এসব মতামতকে উড়িয়ে দিয়েছেন ছাত্রদল নেতা মাসুদ। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ওই সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, টাকাগুলো আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ। আমি ১৫-১৬ বছর ধরে এই ব্যবসা করি। প্রতি বছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিলেও এবার সময়-সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা তুলে দিয়েছি৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৭:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫