সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নলছিটিতে ডাক্তারের সীল জালিয়াতি করে পাসপোর্ট সত্যায়িত করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে বরিশাল শেবাচিমের(অবসরপ্রাপ্ত) ডাক্তার অমিতাভ সরকারের ব্যবহৃত অনূরুপ সীল জালিয়াতি করে পাসপোর্ট ও জাতীয়পরিচয়পত্র সত্যায়িত করার অভিযোগে মিজানুর রহমান মিজান(৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার(০৮ জানুয়ারী) তাকে নলছিটি থানা সড়কে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম।
থানা সূত্রে জানা গেছে, বুধবার জনৈক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেলে সেখানে ওই ব্যক্তির পাসপোর্ট ও জাতীয়পরিচয়পত্রে ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে তার সন্দেহ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে তিনি মিজানুর রহমান মিজানের কথা বলেন। মিজানকে আটক করলে তিনি সীল ও স্বাক্ষর জালিয়াতি করে নিজেই দেয়ার কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে নকল সীল উদ্ধার করা হয়। মিজানুর রহমান মিজান পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের পুত্র। তিনি থানা সড়কে একটি ফার্মেসী পরিচালনা করেন।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম জানান, ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে আমার সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করি আপনি কবে এটা তার কাছ থেকে সত্যায়িত করেছেন। তখন তিনি বলেন আমি কখনো ডাক্তার অমিতাভ সরকারের কাছে যাইনি। পরে ওই ব্যক্তির কাছ থেকে মিজানুর রহমান মিজানের কথা জানতে পেরে তাকে আটক করি। তার ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে ডাক্তারের সীল জালিয়াতি করে পাসপোর্ট সত্যায়িত করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে

আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫