সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অস্ত্র নিয়ে আ.লীগের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কাশিয়ানি উপজেলার পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকিমুল ইসলামের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার তিলছড়া বাজারে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা ঢাল, সরকি, রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টায় তারা সড়ক ছেড়ে যান। তবে এ আন্দোলনে পুলিশের কোনো দেখা মেলেনি।

এ বিষয়ে পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করে প্রশাসনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো এবং এর সঠিক বিচার করা হবে। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনা ফিরে না আসা পর্যন্ত আমাদের এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে কাশিয়ানি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আন্দোলনের বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের কাছে কোনো তথ্য নেই।

এর আগে গত বুধবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর সমাধির সামনে দাড়িয়ে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অস্ত্র নিয়ে আ.লীগের বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪