সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ। প্রতিনিধি/
বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হলেও
পৌষের হাড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে
এর আগেই প্রতিটি কেন্দ্রে
ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের ডব্লিউবি সরকারী মডেল স্কুল

কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার
মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী তার ভোট দেন। এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। এছাড়া বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়
ও ইসলামী আন্দোলনের হাত পাখার
প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২ নং ওয়ার্ডের ইচলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রসঙ্গত পৌরসভার ৯ টি ভোট কেন্দ্রে ১১হাজার ৯২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৫ হাজার ৯৩৬ জন নারী ভোটার ও ৫ হাজার ৯৮৮জন পুরুষ ভোটার রয়েছে। ইতোমধ্যে ৯ টি ওয়ার্ডের মধ্যে ২ টি ওয়ার্ডে ২জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বিজয়ী হওয়ার মানসে ৭টি ওয়ার্ডে ২২ জন কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী মরণপন লড়ছেন । ###

এ বছর উজিরপুর পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০