সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

পল্টনে অবরোধের চেষ্টা, দুই নেতাকে শোকজ বিএনপির। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ২৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে। সোমবার দুপুরে কয়েক হাজার নেতাকর্মী রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা পল্টন মোড়ে সরে গিয়ে রাস্তার ওপর বসে পড়েন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা পর পুলিশের একটি দল তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা সরে যায়। এ সময় কোনো গ্রেপ্তার কিংবা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক সমকালকে বলেন, কিছু নেতাকর্মী পল্টন এলাকায় জড়ো হয়ে অবরোধের চেষ্টা চালায়। এ সময় তারা সরকারের পদত্যাগ দাবি করে। তাদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল বলে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা শেষে দুপুর সোয়া ২টার দিকে প্রায় এক হাজার নেতাকর্মী মুক্তাঙ্গনে জড়ো হন। বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশ থেকে একই সংখ্যক নেতাকর্মী মাথায় ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে সেখানে আসেন। এতে হেফাজত ইসলামের শতাধিক নেতাকর্মীও যোগ দেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান ছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পদধারী উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি। কিছু সময়ের জন্য গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া উপস্থিত থেকে চলে যান।

মেজর হাফিজ ও শওকত মাহমুদকে বিএনপির শোকজ: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

সোমবার রাতে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের নামে নেতাকর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেজন্য শওকত মাহমুদকে ৭২ ঘণ্টা এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তার স্বাক্ষরে এই নোটিশ দেওয়া হয়েছে জানান রিজভী।

সূত্র জানায়, বিএনপির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে সোমবার রাজধানীর পল্টন মোড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে একজনের অংশগ্রহণ ও অন্যজন তাতে সমর্থন করায়, এই দুই নেতাকে শোকজ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পল্টনে অবরোধের চেষ্টা, দুই নেতাকে শোকজ বিএনপির। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০