সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

চুয়াডাঙ্গার বিলে মিলেছে সোনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্তবর্তী বিলের মধ্যে থেকে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) ৮টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। উপজেলার চাকুলিয়া গ্রামের বিলের মধ্যে থেকে সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই ৮ টি বার উদ্ধার করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান পিএসসি, এক প্রেস বিজ্ঞতিতে জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারে সোনার একটি বড় চালান পাচার হবে। এমন খবরে তিনি ও সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলীর তত্ত্বাবধানে ফুলবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর একটি বিশেষ টহল দল দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৬ থেকে এক কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলের মধ্যে এক ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা হাতে দেখতে পায়। টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়।

বিজিবি বস্তাটি উদ্ধার করে তার ভেতরে থাকা দুই কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নত মানের ৮টি সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি বায়ান্ন লাখ দুই হাজার তিন শ পঁচাত্তর টাকা- বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার বিলে মিলেছে সোনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০