সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা
চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক কলেজছাত্রী আত্নহত্যা করেছে।
সোমবার ভোরে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার একটি ভাড়া বাড়িতে আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া (১৯)পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
























