তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
- আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মিঠু।
শুক্রবার (১৩ নভেম্বর)সন্ধায় তেঁতুলিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদল পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মো. ইউনুস শেখ। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো.খয়রুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সফিজ উদ্দিন, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. নায়েব আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনহাফিজুর রহমান খোকন এবং সঞ্চালনা করেন হাবিবুর রহমান (হাবিব)।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের আদর্শকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।






















