মাওলানা ভাসানীর জীবনাদার্শ
মাওলানা ভাসানীর জীবনাদার্শ
- আপডেট সময় : ০১:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

লেখক এ্যাডভোকেট: নাজিম উদ্দিন আহমেদ পান্না,
সিনিয়র আইনজীবী, সাবেক সম্পাদক বরিশাল জেলা আইনজীবী সমিতি, আহ্বায়ক জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বরিশাল ইউনিট,পি.পি বরিশাল মহানগর দায়রা জজ আদালত।
আজ ১৭ই নভেম্বর মওলানা ভাসানীর তিরোধান দিবস। আমরণ আপোষহীন নেতা হিসেবে এই উপমহাদেশে ভাসানী ছিলেন উজ্জ্বল নক্ষত্র। প্রকৃত নাম আবদুল হামিদ খান হলেও ভাসানী নামেই বেশী পরিচিতি লাভ করেন। মওলানা ভাসানীর সর্বশেষ রাজনৈতিক প্লাটফর্ম ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) হলেও তিনি নিজেকে দলীয় গণ্ডিতে আবদ্ধ রাখতেন না। তিনি ছিলেন জনগণের নেতা। তার কাছে স্বার্থ বলতে ছিল, জাতীয় স্বার্থ। সাবেক পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের জনস্বার্থে জড়িত এমন একটি আন্দোলনের নাম বলা- যাবে না, যে আন্দোলনে ভাসানীর অবদান ছিল না। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, সামরিক শাসনবিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে ভাসানী ছিলেন অগ্রগামী। একে ফজলুল হক, সোহরাওয়ার্দীসহ অপরাপর নেতাদের চরিত্র পাশাপাশি বিবেচনা করলে দেখা যায় ভাসানীর চারিত্রিক গুণাবলীই শ্রেষ্ঠ। মওলানা ভাসানী ছিলেন সংগ্রামী সাধারণ মানুষের নেতা, আর শেরে বাংলা এ, কে, ফজলুল হক ছিলেন পরিষদ নির্ভর।
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে এই তিন নেতার চরিত্রের পার্থক্য স্পষ্ট হয়। মরহুম সোহরাওয়ার্দী, এ, কে, ফজলুল হক জনদরদী নেতা ছিলেন সন্দেহ নেই। ফজলুল হক সাহেব জনকল্যাণমুখী কাজ করতে আগ্রহী ছিলেন ক্ষমতার থেকে। সোহরাওয়ার্দী সাহেবও ছিলেন ক্ষমতাশ্রয়ী নেতা। একমাত্র ভাসানী সাহেবই ক্ষমতা লোলুপ ছিলেন না। ক্ষমতায় না থেকেও যে জনকল্যাণ ও দেশসেবা করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম ভাসানী। ১৯৪৭ সালে পাক-ভারত স্বাধীনতা সংগ্রামে, সালে যুক্তফ্রন্ট গঠনে, ১৯৬২ সালে সাম্প্রদায়িকতা বিরোধীআন্দোলনে, ১৯৬৯ সালে আউয়ুববিরোধী গণঅভ্যুত্থানে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে, ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হটাও আন্দোলনে এবং ফারাক্কা বাধবিরোধী মিছিলে মরহুম ভাসানী ছিলেন অগ্রপথিক। ১৯৫৬ সালে মওলানা ভাসানী একটানা ১৬ দিন অনশন করে রেকর্ড সৃষ্টি করেছিলেন। মরহুম ভাসানীর অবদান শুধু এই উপমহাদেশে সীমাবদ্ধ ছিল না। ১৯৫৪ সালের জুলাই মাসে মিসরের সুয়েজ খাল জাতীয়করণের সময় ঢাকার রাজপথ শ্লোগানে প্রকম্পিত হয়েছিল নেতৃত্ব প্রদান করেন মওলানা ভাসানী। শ্লোগান ওঠে মার্কিন সাম্রাজ্যবাদ, ধ্বংস হোক নিপাত যাক। ১৯৬৩-৬৪ সালে পাক জেনারেলরা পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পরিবেশ তৈরি করে। রুখে দাঁড়ান মওলানা ভাসানী। গভর্নর হাউজ ঘেরাও করেন এবং
১৪ দফা দাবি উত্থাপন করেন। ১৪ দফা যখন সফল পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল তখন মরহুম শেখ মুজিব ও দফা আন্দোলন ঘোষলা করেন। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবিনামা উত্থাপন করেন। মরহুম শেখ মুজিবের ক্যারিসমাটিক লিডারশীপ আন্দোলনের সফলতাকে ৬ দফার বিজয় হিসেবে প্রচার করেন। যখন মরহুম শেখ মুজিব ১৯৭০ সালে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ছুটাছুটি করছিলেন, তখন জনদরদী নেতা ভাসানী আওয়াজ তুললেন, ভোটের আগে ভাত চাই, নইলে এবার রক্ষা নেই।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরপর শুরু হয় মরহুম শেখ মুজিব এবং লারকানার নবাব পুত্র জেড- এ ভুট্টোর ক্ষমতার দ্বন্দ্ব। যখন শেখ মুজিব-ভুট্টো ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত তখনও মওলানা ছিলেন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে। তদানিন্তন পশ্চিম পাকিস্তানের টোবা টেক সিং কিষাণ সভায় মওলানা ঘোষণা করলেন জনগণের উপর অত্যাচার করলে খামার আর কল-কারখানায় আগুন লাগিয়ে দেবো। উদার মনের মরহুম ভাসানী আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী শেখ মুজিবকে মুক্ত করতে আন্দোলন করেছিলেন। তখন আওয়ামী লীগ নেতৃত্ব ছিল পলায়নপর। ভাসানী ভূমিকা না রাখলে পাকিস্তানী শাসকগোষ্ঠী সেদিন শেখ মুজিবকে ফাসিতে ঝুলাতো। অথচ আওয়ামী লীগ নেতৃত্ব ভাসানীর কল- কারখানায় আগুন লাগানোর বক্তব্যকে ব্যাখ্যা করলেন, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড হিসেবে।
তাই বলে উদার হৃদয়ের ভাসানী মুক্তিযুদ্ধ থেকে নিজেকে দূরে রাখেননি আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। ভাসানী। মরহুম ভাসানীর কাছে জাতীয় স্বার্থ ছিল সবার উপরে। বৃদ্ধ বয়সে মরহুম ভাসানী ফারাক্কা মিছিল করে বাংলার সবুজ শ্যামলিমাকে রক্ষা করার চেষ্টা করেন। বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা ছিলেন মরহুম ভাসানী। ১৯৫৭ সালে তিনি তদানিন্তন পশ্চিম পাকিস্তানকে ‘আসসালামু আলাইকুম’ বলেছিলেন।
১৯৭১ সালের ৪ এপ্রিল পাক বাহিনী সন্তোষে মওলানা ভাসানীর বাড়িঘরে আগুন দেয় এবং এলাকায় অনেককে হত্যা করে। পাক বাহিনী কাফের ভাসানী মওলানা ভাসানীকে খুজে এবং জিজ্ঞেস করে কোথায়?” বিভিন্ন কৌশলে পাকবাহীনির দৃষ্টি এড়িয়ে ১০ এপ্রিল তিনি সিরাজগঞ্জ পৌছান। ১৫ এপ্রিল সীমান্ত পেরিয়ে আসামের গোয়ালপাড়া জেলার শিশুমারিতে আশ্রয় নেন। ১৭ এপ্রিল মওলানা ভাসানী তাহার সহযোগীদের সহ বিমানে আসাম থেকে কলিকাতা পৌছান। ভারত সরকার কলিকাতা পাক সার্কাসের পার্ক স্ট্রিটের কোহিনুর প্যালেসের পঞ্চম তলার ফ্লাটে তাহার থাকার ব্যবসা করেন। মুলতঃ সেখানে তিনি লাভ করেন সম্মানিত বন্দির জীবন। ভারতের ভয় ছিল ভাসানী আসাম ও পশ্চিম বাংলা দাবী করতে পারে। ১৯৪৩-১৯৪৭ সালে তিনি আসামকে পূর্ব পাকিস্তানভূক্ত করার জন্য আন্দোলন করেছিল। স্বাধীন বাংলা প্রবাসী সরকার বাংলাদেশের পতাকায় মানচিত্র অংকন করার পর ভারতের আশংকা কমে আসে।
১৯৭১ সালের ২১ এপ্রিল ভাসানী চীনের চেয়ারম্যান মাও সেতু ও প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিজনের কাছে ব্যাক্তিগত বার্তা পাঠিয়ে বাংলাদেশের গনহত্যার ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং পাকিস্তানকে অস্ত্র সরবরারহ বন্ধের দাবী জানান। মওলানা ভাসানী চীনের মাও সেতুঙর নিকট একটি তারবার্তা প্রেরন করেন। তারবার্তায় লেখেন Idelogy of socialism is to fight against oppression. Appeal to you to save seven and half oppressed people of Bangladesh crores from the atrocities committing by the military junta of Yahiya Khan. Yahiya’s military government by the help of modern war weapons supplied by your government are mercilessly and brutally slaying the innocent unarmed, helpless peasants, labourers, students, intelligentsia, women, children of
Bangladesh. It your government don’t protest this brutal atrocities commition on oppressed masses of Bangladesh by the military Janta the world may think that you are not the friend of oppressed people.
মাওলানা ভাসানী পাক ভারতের স্বাধিনতা অর্জন, পাকিস্তান ও পরবর্তীকালে বাংলাদেশের জনগনের অধিকার আদায়ের জন্য ৩১ বছর কারাবাস করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে বলেন, ভারতে এসেছিলাম মুক্তিযুদ্ধ পরিচালনা করতে। এসে কুটুম্ব বাড়ী বেড়িয়ে গেলাম।
আজ মহান নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শ অনুসরণ করা জরুরী। এই নির্মোহ নেতার প্রতি জানাই সশ্রদ্ধ ছালাম।

























