সংবাদ শিরোনাম ::
দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।
দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার (PSIK 6 DOWN) ট্রেনটি ক্রসিংয়ের জন্য চুয়াডাঙ্গার দর্শনার কাছাকাছি দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়েছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে
এসময় তাদের কাছে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড়ও ছিনিয়ে নিয়ে যায়।ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। সকালে স্থানীয়দের সহযোগিতায় আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সকালে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে।
পরে ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা যায়।
























