সংবাদ শিরোনাম ::
নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।

আমি এই চার্জশিট মানি না: শামীম ওসমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় সাক্ষী দেয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এই চার্জশিট ও অভিযোগ মানি না। বোমা হামলার ঘটনার সময় পরপর আমার কাছ থেকে সাক্ষ্য নেয়া হয়েছিল। যে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ করেছে, আমি যা বলেছিলাম তার সাথে কোন মিল নেই। এজন্য আমি আদালতকে তা অবগত করেছি এবং আদালত তা গ্রহণ করে আদালতের পিপিকে পিটিশন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

সোমবার দুপুরে ২টা ১৪ মিনিটে শামীম ওসমান আদালতে সাক্ষী দিতে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানা তার সাক্ষ্য গ্রহণ করেন। আদালতে সাক্ষী দেয়া শেষে আদালত থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে জমায়েত গণমাধ্যম কর্মীদের কাছে আদালতে দেয়া সাক্ষ্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাড়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে শামীম ওসমানকে টার্গেট করে বোমা হামলা হয়।

ওই বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি এই চার্জশিট মানি না: শামীম ওসমান

আপডেট সময় : ১১:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০