সংবাদ শিরোনাম ::
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত

বানারীপাড়ায় এক গৃহবধুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ৯০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বানারীপাড়ায় এক গৃহবধুকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে অপহরণকারী মো. বাবুল(৩৫)’র বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণের শিকার ওই গৃহবধুর স্বামীর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ভুক্তভোগী ওই গৃহবধু(২৬) জানান, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের মো. খালেক শরীফের পুত্র মো. বাবুল তার মোবাইল নম্বরে কল দিয়ে প্রতিদিন বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এমনকি এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সে তার প্রস্তাবে রাজি না হয়ে তার স্বামী ও আত্মীয়-স্বজনকে ঘটনাটি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মো. বাবুল মোবাইলে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এর পর ওই গৃহবধু তার বাবার বাড়ি চট্টগ্রামে বেড়াতে যায়। গত ১৯ মার্চ গৃহবধু তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার জন্য লঞ্চযোগে বানারীপাড়া পৌর শহরের ১নং ওয়ার্ডের লঞ্চঘাটে ভোর ৬ ঘটিকার সময় পৌঁছান। সে সময় বিবাদী মো. বাবুল তাকে ফুসলিয়ে ও ভুল বুঝিয়ে অটোযোগে বেতাল গ্রামের মৃত মালেক হাওলাদারের পুত্র আ. লতিফ হাওলাদার(মাস্টার)’র পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক আটকে রাখে।সেখান থেকে স্বামীর বাড়ি যেতে চাইলে তাকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মেরে জখম করে এবং গলায় থাকা আট আনা ওজনের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের একটি গলার চেইন ও সাড়ে ১২ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায়। প্রতিবাদ করলে তাকে বিভিন্ন প্রকার খুন জখমের হুমকি প্রদান করে। এভাবে উক্ত বিবাদী মো. বাবুল ১৯ মার্চ সকাল ৬টা থেকে ২২ মার্চ রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৪ দিন সেই পরিত্যক্ত ঘরে গৃহবধুকে আটকে রাখে। তখন সে কৌশলে মোবাইল ফোনে তার স্বামীকে খবর দিলে সে থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে। ওই গৃহবধু ধর্ষণের শিকার হয়েছে কি না তার ডাক্তারী পরীক্ষার জন্য বানারীপাড়া থানা থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল জানান, ওই গৃহবধুকে উদ্ধার করে ওসিসিতে পাঠানো সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাবুল সহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় এক গৃহবধুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০