সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পাঁচ মাসেই নবজাতককে শ্বশুরবাড়ির টয়লেটে ফেলে দিলেন মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যশোরের চৌগাছায় বিয়ের পাঁচ মাসেই সন্তানের জন্ম দিয়ে শ্বশুরবাড়ির টয়লেটে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রেশমা খাতুন (২০) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় আজ শুক্রবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ মাস আগে চৌগাছার পুড়াপাড়া-ক্লাবপাড়া গ্রামের নাজমুল হোসেনে সঙ্গে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিপুর গ্রামের রেশমা খাতুনের বিয়ে হয়। গত বুধবার রাতে প্রসবযন্ত্রণা উঠলে শ্বশুরবাড়ির কাঁচা (গর্ত করে তৈরি) টয়লেটে যান রেশমা। সেখানেই তিনি সন্তান প্রসব করেন। পরে তিনি ওই নবজাতককে হত্যা করে একটি কাপড়ে জড়িয়ে টয়লেটের হাউজে ফেলে দেন। এ সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পান রেশমার নানি শাশুড়ি। পরের দিন বৃহস্পতিবার সকালে বিষয়টি রেশমার কাছে জানতে চান তিনি। তখন রেশমা সেই কান্নার আওয়াজের বিষয় সম্পর্কে কিছুই জানেন না বলে উল্লেখ করেন।

রেশমার কাছে তার নানি শাশুড়ি জানতে চান, ‘তোর পেটের টিউমার কোথায় গেল? রাতে বাচ্চার চিৎকার শুনলাম, কী করলি?’

পরিবারের সদস্যদের চাপাচাপির একপর্যায়ে সন্তান জন্মের বিষয়টি স্বীকার করে। তখন বাড়ির লোকজন টয়লেটে লাঠি দিয়ে সন্তানের অস্তিত্ব খুঁজে পায়।

বিষয়টি সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ গতকাল সন্ধ্যায় রেশমাকে আটক করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। হাসপাতালের সনদ নেওয়ার পর আজ শুক্রবার বেলা ১২টার দিকে চৌগাছা থানা পুলিশ রেশমার বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগে মামলা করে পুলিশ। দুপুরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা স্বীকার করেন, তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময়ে দুই ব্যক্তির সঙ্গে দৈহিক সম্পর্ক করেন। সন্তানটির প্রকৃত বাবা কে, তা তিনি নিশ্চিত করতে পারেনি। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বিয়ের সময় লুকিয়ে ছিলেন রেশমা। পেটে টিউমার বলে তখন সেটি চালিয়ে দেন তিনি।

ওসি সাংবাদিকদের জানান, রেশমার বিরুদ্ধে সন্তান হত্যার দায়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় রেশমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ মাসেই নবজাতককে শ্বশুরবাড়ির টয়লেটে ফেলে দিলেন মা

আপডেট সময় : ০৬:০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০