সংবাদ শিরোনাম ::
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত

২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদলকে আটক করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

৪ মাদক মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদলকে আটক করেছে পুলিশ। আটক বাদল মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের আজমত আলী ছেলে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবীব গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ৪টি মামলায় কুড়ি বছরের সাজাপ্রাপ্ত সহ তার বিরুদ্ধে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২০১৮ সালের ৩ এপ্রিল মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল চতুর্থ আদালতের বিচারক মাদকের একটি মামলায় বাদলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০১৩ সালের ২১ অক্টোবর মেহেরপুর থানায় একটি মামলা হয় যার মামলা নম্বর ২০। জি আর কেস নাম্বার ৬৯৯ /১৩ এস টি সি নং ৯১/১৪। এ মামলায় বাদলের স্ত্রীর সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঐসময় বাদলের স্ত্রী সাজা খাটলেও বাদল পলাতক ছিল।
এদিকে ২০১৬ সালের ১৬ নভেম্বর অপর একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর আগে আরো দুটি মামলায় মোট ৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। বাদলের অনুপস্থিতিতেই আদালত মামলার রায় ঘোষণা করেন। বাদল দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ কৌশলে তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে এবং বুধবার দুপুরের দিকে তাকে আটক করা হয়। এ চারটি মামলায় সাজা হওয়ার পাশাপাশি আরও চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদলকে আটক করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০