সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

চাখারে যুবককে মারধর করে পৌনে ২ লাখ টাকা ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি\ বানারীপাড়ায় চাখারে পূর্ব বিরোধের জের ধরে রবিউল নামের এক যুবককে মারধর করে জমি ক্রয়ের বায়নার প্রায় পৌনে ২ লাখ টাকা ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে মো. রবিউল ১১ জনকে আসামী করে শনিবার দুপুরে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত ওই অভিযোগে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদারকে ১ নং স্বাক্ষী করা হয়েছে ।অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার চাখার ইউনিয়নের আশুরাইল গ্রামের রবিউল শনিবার সকাল ১০টার দিকে একই এলাকার কুদ্দুস সরদারের কাছ থেকে জমি ক্রয়ের বায়না বাবদ ১লাখ ৭২ হাজার টাকা তাকে দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে চাখার ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় আশুরাইল গ্রামের এনায়েত হোসেন জাহাঙ্গির, জাকির হোসেন, মোয়াজ্জেম হোসেন,আলমগীর হোসেন,লিটন হোসেন, নাসির হোসেন,আহসান হাবিব রনি,কিবরিয়া,মোস্তফা,কাওসার ও নাজমুল তার পথরোধ করে তাকে বেদম মারধর করে সঙ্গে থাকা জমি ক্রয়ের বায়নার ১ লাখ ৭২ হাজার টাকা ও ১০ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা রবিউলকে পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত রবিউলকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল জানান তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাখারে যুবককে মারধর করে পৌনে ২ লাখ টাকা ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০