সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
গৌরনদীতে মটার চালিত টেবিল ফ্যানের প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত সরদার (১১) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বড়দুলালী গ্রামে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। সে উপজেলা বড়দুলালী শিশু নিকেতন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের আজিজুল হক সরদারের ছেলে।
ওই স্কুলের প্রধান শিক্ষক সালেহা বেগম জানান, স্কুলছাত্র রাহাত সরদার (১১) নিজ ঘরের মটারে চালিত টেবিল ফ্যান চালু করার জন্য শুক্রবার সকাল ১০টার দিকে ফ্যানের প্লাগ দেয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় তার ছোট বোনের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় স্কুল ছাত্র রাহাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


























