সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ডিশ ব্যবসার জেরে সাভারের আশুলিয়ায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মণিকা হাসানকে (২৮) হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার বিকেল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে দক্ষিণ বাইপাইল এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন মণিকা হাসান। তিনি বাড়ির কাছে পৌঁছালে একটি রাস্তার মধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ও সাতটি মামলার আসামি সোহাগ হোসেন মুন্সী ও তার ভাড়াটে সন্ত্রাসীরা মণিকা হাসানকে ধরে হাতুড়ি দিয়ে পেটায়।

মণিকা হাসানের দুই হাত ও দুই পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটপাট করে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রাস্তা দিয়ে হেটে যাওয়া অন্য ব্যক্তিরা তার গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘সন্ত্রাসীদের আটকের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা।

আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০