সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ইয়াবা সহ দুই মাদকসেবী আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি\বানারীপাড়ায় চাখারে ইয়াবা সহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চাখার ইউনিয়নের চাখার গ্রামে ফরিদ মহুরীর বাড়ির কাছ থেকে মাদকসেবী রঙ মিস্ত্রি ফিরোজ ও রাসেলকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যপারে অভিযানের নেতৃত্ব দেওয়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।###


























