পরকীয়ার সম্পর্ক নিয়ে অশান্তির জেরে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন।
- আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ১২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: পরকীয়ার সম্পর্ক নিয়ে অশান্তির জেরে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় শরীরের ৮০ শতাংশ পোড়া নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই নারী।
গত বৃহস্পতিবার ভারতের ওডিশার জয়পুর জেলার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীর এই পরকীয়ার সম্পর্ক সামনে আসার পরেই দাম্পত্য অশান্তি শুরু হয়।
বৃহস্পতিবার দুজনের এই অশান্তির সময় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি। এ সময় ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে আগুন নেভান। ততক্ষণে শরীরের অনেকটাই ঝলসে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেশীরা পুলিশকে জানান, ওই ব্যক্তি নিয়মিত স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করত। তাদের কাছ থেকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত। তার বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা হয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


























