সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজধানীর মুগদায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে মুগদা স্টেডিয়াম ইউনিক বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত লিপি সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী। থাকতেন সিলেটেই।

এ ব্যাপারে নিহতের আত্মীয় আদনান তাহের জানান, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি (সোমবার) লিপিরা সপরিবারে তাদের সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসে। শনিবার ভোরে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বাসার সামনে থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তাদের রিকশায় তুলে দেয়া হয়।

আদনান আরও জানান, দুই রিকশা নিয়ে তারা যাচ্ছিছিলেন। এক রিকশায় ছিলেন লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫) অন্য রিকশায় গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। তারা রিকশা নিয়ে মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছালে দুই-তিনজন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায় ও অজ্ঞান হয়ে যান লিপি।

তাৎক্ষণিক মুগদা থানা পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহমেদ সাংবাদিকদের জানান, মুগদা স্টেডিয়াম এলাকায় ইউনিক বাস কাউন্টারের সামনে রাস্তায় একটি প্রাইভেটকারে ছিনতাইকারী এসে ওই নারীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি রিকশা থেকে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। এ সময় ছিনতাইকারীরা ওই ভ্যানিটি ব্যাগটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০