সংবাদ শিরোনাম ::
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত

আওয়ামী লীগ নেতার মাদকের আখড়ায় হানা তিন সহযোগীকে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরিশাল নগরীর এক আলোচিত আওয়ামী লীগ নেতার মাদকের আখড়ায় হানা দিয়েছে পুলিশ। শহরের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের সেই আখড়া থেকে এসময় আ’লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্সসহ আরও দুইজনকে গ্রেপ্তার করে। শুক্রবার গভীর রাতের অভিযানে গ্রেপ্তার জগলুল নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক। অপর দুইজন রিয়াজ (৪৩) এবং সুজন (৪২) তার সহযোগী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে- শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটি টিনের ঘরে আ’লীগ নেতার দুই সহযোগী মাদকের একটি অঘোষিত আখড়া গড়ে তোলে। সেখানে প্রতিদিন রাতে অনেকটা হাটের ন্যায় মাদক ক্রয়-বিক্রয় চলে। নগরের ১১ নম্বর ওয়ার্ডের এই স্পর্টটি নিয়ন্ত্রণ করে আসছিলেন আ’লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্স। এছাড়া তিনি যে মাদকে সম্পৃক্ত তা নিয়ে আগেও নানান কথা শোনা যাচ্ছিল। কিন্তু ক্ষমতাসীন দলীয় নেতা হওয়ায় তাকে কিছুতেই টলানো যাচ্ছিল না। বরং প্রশাসনিকসহ সর্বমহলে জগলুল দাপট দেখিয়ে চলছিলেন।

কোতয়ালি পুলিশের একটি সূত্র জানায়- শুক্রবার রাতে মাদকের আখড়াটি এসআই টিপু সুলতানের নেতৃত্বে একটি দল হানা দেয়। এসময় জগলুল মোরশেদ প্রিন্স ও তার দুই সহযোগীকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরবর্তীতের তাদের শরীর তল্লাশি করে ৩১ পিস ইয়াবা পাওয়া যায়।

এসআই টিপু সুলতান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে জানান, গ্রেপ্তার জগলুল মোরশেদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের প্রেরণ প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নেতার মাদকের আখড়ায় হানা তিন সহযোগীকে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০