সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ট্রাক চাপায় বানারীপাড়ার সন্তান পুলিশ কনস্টেবল ইউনুস শিকদার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি/ ফরিদপুরের ভাঙ্গায় পাথরবোঝাই ড্রাম ট্রাক চাপায় মো. ইউনুস শিকদার (৫২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের নির্মাণাধীন বগাইল টোল প্লাজার কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটির হেলপারকে আটক করা হয়েছে।

নিহত ইউনুস বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের মৃত কাঞ্চন আলী শিকদারের ছেলে ও ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল ছিলেন।

পুলিশ জানায়, হাইওয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটি শেষে সকাল ৬টায় থানার উদ্দেশে ফিরছিলেন। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে পুলিশের গাড়িটি থামাতে বলেন ইউনুস। গাড়ি থামলে সড়কের অপরপার্শ্বে যাওয়ার আগেই দ্রুতগতিতে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাদারীপুর রিজিওন (ফরিদপুর) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক (ফরিদপুর ট ১১-০৪৫১) ও হেলপারকে আটক করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাক চাপায় বানারীপাড়ার সন্তান পুলিশ কনস্টেবল ইউনুস শিকদার নিহত

আপডেট সময় : ০৫:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০