সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে এএসপির ধর্ষণে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ৩২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
পুলিশের এএসপি পরিচয়ে ফেসবুকে দশম শ্রেণির ছাত্রীর সাথে প্রেম। তারপর প্রেমের সূত্র ধরে সিলেট থেকে ওই ছাত্রীকে বরিশালের আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় এএসপি পরিচয় দেয়া শামসুল হক রাসেলের নামে মামলা করেছে নির্যাতিতা ওই তরুণী। ওই তরুণী সিলেটের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, অভিযোগের তদন্ত চলছে। এ ব্যাপারে নেয়া হচ্ছে যথাযথ আইনগত ব্যবস্থা। তবে ফেসবুকে পরিচয় কিংবা সম্পর্কের ক্ষেত্রে তরুণ-তরুণীদের সাবধানতা অবলম্বন করার দরকার বলে মনে করেন তিনি।

ওই তরুণী জানান, ২০১৮ সালের শুরুর দিকে ফেসবুকের মাধ্যমে শামসুল হক রাসেল পুলিশের এএসপি পরিচয় দিয়ে তার সাথে যোগাযোগ করে। এর সূত্র ধরে প্রায়ই ফেসবুকে এবং মোবাইলে কথাবার্তা চলে তাদের। এর এক পর্যায়ে ৮ মাসের ব্যবধানে ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর মাসে ওই তরুণীকে সিলেট থেকে বিয়ের কথা বলে বরিশালে নিয়ে আসে রাসেল।

এরপর বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার আবাসিক ‘হোটেল শরীফে’ রেখে তার সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগ করা হয়। এভাবে একাধিকবার বরিশালে যাতায়াতের পর ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি রাসেলকে জানালে সে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় ওই তরুণী রাসেলকে খুঁজে বের করতে গত ২৭ জানুয়ারি বরিশালের পুলিশ কমিশনারের কাছে যায় এবং রাসেলের বিরুদ্ধে অভিযোগ করেন।

পুলিশ কমিশনারের নির্দেশে এ ঘটনায় গত ২৮ জানুয়ারি নগরীর এয়ারপোর্ট বন্দর থানায় মামলা রুজু হয়। পুলিশ তরুণীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে সেভ হোমে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, অভিযোগের তদন্ত চলছে। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিজের ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফিরতে চায় তরুণী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এএসপির ধর্ষণে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০