সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

রাজাপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাচান হাওলাদার (১২) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা ১৪ নং নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশু ১৪ নং নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আটক মো. হাচান হাওলাদার গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপার এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে। বাবার মৃত্যুর পর থেকে সে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার নানাবাড়িতেই থাকে।

ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার দিন বখাটে হাচান ফুলের লোভ দেখিয়ে বিদ্যালয়ের পাশের একটি বাগানে নিয়ে যায় ওই শিশুকে। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে শিশুটিকে ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দিয়ে হাচান পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেন ও স্থানীয় জনতার সহায়তায় হাচানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক হাচান এর আগেও ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীর সাথে এমন ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের উদাসিনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনার পর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা হতাশাগ্রস্ত হয়ে পরেছে বলে জানা গেছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে, মামলা নম্বর-৮।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:১৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০