সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

পতিতালয়ে যেতে না চাওয়ায় স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে বাথরুমে লোহার রড দিয়ে পিটিয়েছে স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ভারতের মুম্বায়ের পতিতালয়ে যেতে না চাওয়ায় গভীর রাতে স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে বাথরুমে লোহার রড দিয়ে পিটিয়েছে স্বামী (৩৭)। এমনকি মারধরের পর ঘরে আটকে রাখা হয় ওই গৃহবধূকে।

প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে বাবার বাড়ির লোকজন গত সোমবার সন্ধ্যায় উদ্ধার করে গৃহবধূকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

ওই গৃহবধূর স্বামীর বাড়ি নড়াইল সীমান্তবর্তী খুলনার ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামে।

জানা গেছে, রোববার রাত ৩ টার দিকে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন চালায় নিষ্ঠুর স্বামী। এ ঘটনায় স্ত্রীর মাথা ও কপালে একাধিক সেলাই দেয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নড়াইল সদরের রুখালী গ্রামের দরিদ্র ঘরের মেয়েকে ভালোবেসে বিয়ে করেন পাশের ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের এক তরকারি বিক্রেতা। তবে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। স্বামী তার স্ত্রীকে প্রায়ই মারধর করে ভারতে যাওয়ার জন্য চাপ দেয়। একপর্যায়ে ওই গৃহবধূকে তার স্বামী ২০১৪ সালে মুম্বাই নিয়ে যায়। প্রায় ৩ বছর আগে সেখান থেকে ওই গৃহবধূ স্বামীসহ বাড়িতে চলে আসেন। এরপর আবারও গৃহবধূর ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এ নিয়ে অন্তত ৫ বার এলাকায় শালিসও হয়েছে। এরই মধ্যে ওই স্বামীর বিরুদ্ধে এলো রড দিয়ে পেটানোর অভিযোগ।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, আমার স্বামী আবারও আমাকে জোর করে ভারতে নিয়ে দেহব্যবসা করাতে চায়। যেতে অস্বীকৃতি জানানোর কারণে আমাকে মারধর করা হয়েছে। ওর (স্বামী) নামে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার মামলা দায়ের করব। তাদের একটি মেয়ে সন্তান আছে।

তবে অভিযুক্ত স্বামী বলছেন, স্ত্রীকে ভারতে যেতে বাধা দেয়ায় প্রায়ই আমার সঙ্গে তার ঝগড়া-বিবাদ হয়। এ নিয়ে পারিবারিক এবং গ্রাম্য পর্যায়ে অনেক শালিস হয়েছে। এলাকার লোকজনের কাছে খোঁজখবর নিলে আমার কথার সত্যতা মিলবে। আমি আগে কাঁচামাল বিক্রি করতাম। এখন ইটভাটায় কাজ করে কষ্টের মধ্যে সংসার চালালেও স্ত্রীকে ভারতে যেতে দিতে রাজি না। তবে স্ত্রীকে সামলাতে না পেরে আমাদের মেয়ের বয়স যখন আড়াই বছর, তখন আমরা ভারতে যাই। প্রায় ৩ বছর ওইখানে (ভারত) থাকার পর স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে চলে আসি। এখন আমার স্ত্রী আবার ভারতে যেতে চায়। নিষেধ করায় আমাদের মাঝে ঝগড়া-বিবাদ হয়েছে। রাগের মাথায় তাকে আমি মারধর করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পতিতালয়ে যেতে না চাওয়ায় স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে বাথরুমে লোহার রড দিয়ে পিটিয়েছে স্বামী

আপডেট সময় : ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০