সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য রোড শো, লিফলেট বিতরণ, আলোচনা সভা, সেরা পেশাদার গাড়িচালকদের সম্মাননা প্রদান এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে রোড শো ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। পরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট নিশ্চিত করা এবং অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ সেরা পেশাদার গাড়িচালকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় সড়ক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের এ আয়োজনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়ে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আইন মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পিরোজপুরসহ সারা দেশে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬