সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কোদালের হাতল দিয়ে পিটিয়ে মায়ের দুই হাত ও একটি পা ভেঙ্গে দিয়েছে ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যশোরের অভয়নগর উপজেলায় কোদালের হাতল দিয়ে পিটিয়ে এক মায়ের দুই হাত ও একটি পা ভেঙ্গে দিয়েছে ছেলে রাহিদুল ইসলাম (৩০)। উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে রোববার এ ঘটনা ঘটে। গুরুতর আহত মা মর্জিনা বেগম (৪৮) অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাহিদুলের বোন পারভীন আক্তার জানান, রোববার দুপুরে তার ভাই রাহিদুল ইসলামের তালাক দেয়া স্ত্রীর বাবার বাড়ি থেকে তার ছেলেকে না আনায় মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে এই জঘন্যতম কাজটি করে। বেদম মারপিটের সময় মা মর্জিনা বেগমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি সম্পর্কে হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় মর্জিনা বেগম বলেন, আমার ছেলে আমাকে মেরেছে কিন্তু তার বিচার আমি নিজেই করব। আমার ছেলেকে প্রয়োজনে আমি মারব। তবে অন্য কাউকে মারতে দেব না।

একপর্যায়ে তিনি বলেন, আমার ছেলেটি মানসিকভাবে অসুস্থ। তার মাথায় জিনের আশ্রয় রয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিষয়টি এইমাত্র শুনলাম। জরুরি ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোদালের হাতল দিয়ে পিটিয়ে মায়ের দুই হাত ও একটি পা ভেঙ্গে দিয়েছে ছেলে

আপডেট সময় : ০৫:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০