সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়ায় নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের একটি দল। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। নাইমের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জিহাদি বই, মোবাইল, সীমকার্ডসহ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে তারা।
জানা গেছে, বিভিন্ন জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ ”আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালাত আগৈলঝাড়ার কলেজ ছাত্র নাঈম মোল্লা। সে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ডিগ্রীর প্রথম বর্ষে ছাত্র। লেখা-পড়ার পাশাপাশি হাসপাতালের সামনের ”মা মেডিকেল হল” নামে একটি ঔষুধের দোকানে চাকুরী করত। জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় মোবাইল ট্রাংকির এর মাধ্যমে ঢাকা এন্টি টেররিজম ইউনিট এএসপি এমএম রফিউল রজির নেতৃত্বে শনিবার বিকেলে উপজেলা গৈলা হাসপাতালের সামনের ওই ঔষুধের দোকান থেকে নাইমকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানায় নিয়ে যায়। সে গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের উপজেলা সদরের চা বিক্রেতা মো.নজরুল মোল্লার ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়। পরে থানায় তারা নাইম মোল্লাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন, যার নং-৩(৮-২-২০২০)্। নাইম মোল্লা ৫টি ফেসবুক আইডি ব্যবহার করত বলে জানান তারা। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পেয়েছে তারা। তার কাছ থেকে সীম, মোবাইল, নিষিদ্ধঘোষিত বইসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মো.খায়রুল ইসলাম। নাঈমের পিতা নজরুল মোল্লার পূর্বের বাড়ি উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামে ছিল। গতকাল রোববার সকালে তাকে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০