সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত স্বামীর নাম রাসেল। এ ঘটনায় আহত হয়েছেন স্ত্রী আম্বিয়া।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীররাতে আগানগর ইউনিয়নের আলম মার্কেট বেড়িবাধ এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল নামে এক দোকানদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ এক যুবক এক নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। নারীর হাত-পা পেটসহ শরীরের বিভিন্ন অংশে যুবকটি ছুরিকাঘাত করে। রক্তাক্ত শরীরে ওই নারী লুটিয়ে পড়ে। এসময় যুবকটি হামলায় ব্যবহৃত ছুরিটি নিজের বুকে বিধিয়ে দেয়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ও আহত দুজন স্বামী-স্ত্রী হলেও আলাদা বসবাস করতেন। তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ঘটনাস্থলের পাশে একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের চাকরি করে আম্বিয়া। রাতে কর্মস্থল থেকে ফেরার পথে রাসেল তাকে পথে আটকায়। রাসেল আম্বিয়াকে তার সঙ্গে যাওয়ার অনুরোধ করে। আম্বিয়া যেতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ছুরি দিয়ে আম্বিয়ার উপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। পরে নিজের বুকি ছুরি চালিয়ে আত্মহত্যা করে রাসেল।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা

আপডেট সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০