সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

আ.লীগ নেতা হত্যায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে গলা কেটে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এসময় প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শাহেনূর এই রায় দেন।

ফাঁসির আসামিরা হলেন- সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (৩৫), একই ইউনিয়নের পিতারকান্দি গ্রামের আবদুর রহমান (৩৮) ও মো. জয়নাল (৪০)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই গ্রামের মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো. শাহজালাল।

আসামি পক্ষের আইনজীবী একেএম হুমায়ুন কবির জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামিদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। হত্যার সঙ্গে আসামিরা জড়িত আছে বলে আদালতে প্রমাণ হয়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ মে বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে নিজ বাড়ির পাশের রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুমানারা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ নেতা হত্যায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০