সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় বিপুল পরিমাণে গাঁজাসহ যুবক আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় বিপুল পরিমাণে গাঁজাসহ রহিম মলিক নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দের হাওলা গ্রামের জাফর মলিকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাতবাড়িয়া কারামাতিয়া বালিকা দাখিল মাদরাসার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা, সহকারি উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও নাসির আহমেদের নেতৃত্বে মাদক অভিযান পরিচালনাকালে বিপুল পরিমান গাঁজাসহ মাদকসেবী রহিম মলিককে আটক করা হয়। পরে উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করলে শুক্রবার তাকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়।


























