সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

প্রধানমন্ত্রী ছবি ফেসবুকে বিকৃত করায় যুবক গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটে মুক্তার আহমদ রাফি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী এবং সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদের ছবি বিকৃতির অপরাধে স্বেচ্চাসেবক লীগ নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মুক্তার আহমদ রাফি নগরের ঘাসিটুলা হিয়ারবন মোল্লাপাড়ার ডি-ব্লকের ১২৪ নং বাসার মৃত সামছুর রহমানের ছেলে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাফি’র অন্য ভাইয়েরা আওয়ামী লীগ করলেও সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যে কারণে প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ছবি তৈরী করে কুরুচীপুর্ন মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল।

এ ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে মহানগর স্বেচ্ছাসেবক লীগেরসহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় মামলা (নং-২৫(০১)২০২০) দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে অপরাধের ঘটনায় ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী ছবি ফেসবুকে বিকৃত করায় যুবক গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০