সংবাদ শিরোনাম ::
বরিশালে পৃথক ০২ টি অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ের নামে চার বছর ধরে ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ৪৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মন্দিরে গিয়ে প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ের নামে চার বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে সজীব আহম্মেদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সজীবের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার রেললাইন কলাবাগান এলাকার রহমাতউল্লাহর ছেলে সজীবের সঙ্গে সনাতন ধর্মের ওই নারীর ৭ বছর আগে প্রেমের সম্পর্ক হয়। সজীব চার বছর আগে শহরের একটি মন্দিরে সিঁদুর পরিয়ে হিন্দু ধর্মমতে বিয়ে করেন মেয়েটিকে। তবে বিবাহ নিবন্ধন করেননি তারা। বিবাহ নিবন্ধন করতে বললেও আজ কাল বলে কালক্ষেপণ করেন সজীব।

এদিকে বিবাহ নিবন্ধন ছাড়াই চার বছর শারীরিক সম্পর্ক করেন তারা। গত ২ ডিসেম্বর রাতে ওই নারী বিবাহের নিবন্ধন করার কথা বললে সজীব অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যান। তখন থেকেই যোগাযোগ বন্ধ রাখেন। এ ঘটনায় সজীবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই নারী।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সজীব প্রতারণা করে হিন্দু ধর্মের নারীকে সিঁদুর পরিয়ে বিয়ের নাটক করে টানা ৪ বছর ধর্ষণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ের নামে চার বছর ধরে ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০